১৬ বছরের কিশোরের চোখের উপরে গজালো দাঁত! বিশ্বে প্রথম এমন ঘটনা, চিকিৎসকরাও চমকে উঠলেন
কী এই পুরো ঘটনা? অরবিন্দ আই হাসপাতালে ১৬ বছরের এক কিশোর এসেছিল। গত এক মাস ধরে তার বাঁ চোখের পাতা ফুলে ছিল। যদিও তার কোনও ব্যথা ছিল না এবং এর আগে ওই জায়গায় কোনও আঘাতও লাগেনি। কিন্তু এই ফোলার কারণ বুঝতে না পেরে সে চিকিৎসকের কাছে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয়। ‘দ্য কনভারসেশন’-এর প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকেরা সম্পূর্ণ পরীক্ষা করার সময় ফোলা অংশের ভিতরের দিকে শক্ত, সাদা রঙের দুটি উঁচু অংশ দেখতে পান। সিটি স্ক্যানে জানা যায়, চোখের কোটরের উপরের…

