হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের খবর!
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে ঢাকার সামরিক বিমান পাঠানোর যে খবর গণমাধ্যমে ঘুরছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক বিষয়টি তুললে মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি কোনো জবাব দেননি। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, প্রত্যর্পণ আর কনস্যুলার বৈঠক স্থগিত হওয়া নিয়ে একের পর এক প্রশ্নের মুখে প্রায় একই কথা বারবার বলেছেন তিনি। ওই সাংবাদিক জানতে চান, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে ভারত চায় বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে সাবেক…



