বকেয়া ডিএ নিয়ে মন্তব্য এড়ালেন মমতা! সুপ্রিম-নির্দেশের পরেও কবে পাওয়া যাবে টাকা? উঠল প্রশ্ন
কলকাতা: ২০১৭ থেকে ২০২৬। SAT থেকে সুপ্রিম কোর্ট মিটিং-মিছিল, অবস্থান-আন্দোলন। প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর শেষমেশ, বকেয়া DA নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিনই অন্তর্বর্তী বাজেটে ৪ শতাংশ DA ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে, এদিন সাংবাদিক বৈঠকে বকেয়া ডিএ মামলা বিচারাধীন বলে মন্তব্য এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন,…





