একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
সন্দীপ সরকার, কলকাতা : একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য ভবন। ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। তালিকায় কলকাতার নামী কর্পোরেট হাসপাতালও। ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না এই ১১টি ব্লাড ব্যাঙ্ক। সেই সঙ্গে রাজ্যের কোথাও একল্পতে অনেক ইউনিট রক্ত পাঠাতে চাইলে, স্বাস্থ্য দফতর থেকে নিতে হবে আগাম অনুমতি। শুধুমাত্র ব্লাড ব্যাঙ্কে এসে কেউ রক্ত দিতে…

