Divya Bharti: ‘পাশে শুয়ে স্ত্রী, আচমকা হোটেলের ঘরে ঢুকে সটান আমার বুকে চেপে বসল দিব্যা! ও যেদিন মারা গেল…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর (Divya Bharti) মৃত্যু আজও বলিউডের এক রহস্যময় অধ্যায়। মাত্র ১৯ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু চলচ্চিত্র জগৎ ও তাঁর অগণিত ভক্তদের শোকস্তব্ধ করে দিয়েছিল। সেই সময়ে তাঁর অকাল প্রয়াণ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব এখনও শোনা যায়। এবার এক সাক্ষাত্কারে এই বিষয়ে মুখ খুললেন পহলাজ নিহালনী (Pahlaj Nihalani)। দিব্যার সঙ্গে ‘শোলা ঔর শবনম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন পরিচালক-প্রযোজক পহলাজ নিহালনী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিব্যার সঙ্গে তাঁর সম্পর্ক এবং মৃত্যুর…


