Aasif Khan: হার্ট অ্যাটাক আদৌ হয়নি ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফের! আসলে কী হয়েছিল, নিজেই ধোঁয়াশা কাটালেন অভিনেতা
Aasif Khan: হাসপাতাল থেকে ছুটি পান আসিফ। এখন তিনি ভাল আছেন। সকলকে আশ্বস্ত করে অভিনেতা জানান, তাঁর আদৌ হৃদরোগ হয়নি। কলকাতা: দিন তিনেক আগের কথা। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয় ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ খানকে। মাত্র ৩৪ বছর বয়সি অভিনেতার হার্ট অ্যাটাকের খবর প্রকাশ পেতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কেন এত অল্প বয়সে অনেক মানুষ এমন কঠিন রোগের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তরের অনুসন্ধানও শুরু হয় নতুন করে। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি পান আসিফ।…

