আট হাজারি ১৪টি শৃঙ্গ ছুঁয়ে নজির, বিশ্বের কনিষ্ঠতম হিসেবে রেকর্ড গড়লেন এই তরুণ
‘আঠারো বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি’…। দুঃসাহসই বটে, নইলে এ কাজ করা যায় না। চার দেওয়ালের বাইরে পা রাখতে এখনও মনে ভয় কাজ করে অনেকের। আর সেখানে মাত্র আঠেরো বছর বয়সে পৃথিবীর ১৪টি উচ্চতম পর্বতশৃঙ্গ ছোঁয়া হয়ে গেল তরুণের। ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়লেন নেপালের নিমা রিনজি শেরপা। সবচেয়ে কমবয়সে এই নজির গড়লেন তিনি। গত ৯ নভেম্বর সর্বশেষ, নেপালের ৮০২৭ মিটার উঁচু…


