এভারেস্ট অভিযানে মৃত্যুকে পরাজিত করেন, তিনটি ৮ হাজারি পর্বতজয়ী শার্লটের মৃত্যু সিঁড়ি থেকে পড়ে
নয়াদিল্লি: পাহাড়-পর্বতই ছিল নেশা এবং পেশা। রোমাঞ্চের হাতছানিতে ছুটে যেতেন দুর্গম অঞ্চলে। নারী বলে কখনও অভিযানে যাওয়া আটকায়নি। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে ফিরে আসার সম্ভাবনা নেই বলে যখন ধরে নিয়েছিলেন সকলে, সকলকে ভুল প্রমাণিত করে জীবিত ফিরে এসেছিলেন তিনি। কিন্তু অদৃষ্টের লিখন এড়াতে পারেননি শার্লট কন্যান্ট ফক্স। পাহাড়-পর্বত জয় করে ফেরা শার্লট নিজের বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে মারা যান। (Charlotte Fox) ১৯৫৭ সালে আমেরিকার নর্থ ক্যারোলাইনায় জন্ম শার্লটের। আমেরিকার নাগরিক হিসেবে তিনিই প্রথম মহিলা, যিনি ৮০০০…

