মুজিবের সঙ্গে গুরুত্ব অন্যদেরও, বাদ গেলেন হাসিনা, পাল্টে গেল বাংলাদেশের পাঠ্যবই
ঢাকা: ক্ষমতার রদবদলের পর থেকেই পরিবর্তনের ডাক উঠছিল। শুরু হয়েছিল পাঠ্যবইয়েও রদবদলের প্রক্রিয়াও। সেই মতো নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘আমাদের চার নেতা’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘আমাদের জাতীয় পিতা’ অধ্যায়টি বাদ পড়েছে পাঠ্যবই থেকে। পরিবর্তে ‘আমাদের চার নেতা’ নামের একটি অধ্যায় যুক্ত করা হয়েছে, যাতে মুজিবের পাশাপাশি নাম রয়েছে শের-এ-বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, হোসেন শহিদ সোহরাবর্দির। (Bangladesh Text Books Revamped) বুধবার থেকে বাংলাদেশের নতুন…

