Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
খুন, না দুর্ঘটনা? বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু যুবকের মৃত্যু, দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয়
খুন, না দুর্ঘটনা? বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু যুবকের মৃত্যু, দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয়

ঢাকা: বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুকে খুনের অভিযোগ। কাপড়ের কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত যুবককে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। গত দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার সংখ্যালঘু হিন্দু খুনের ঘটনা ঘটল সেখানে। ফলে বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্থানীয় পুলিশের দাবি, দুর্ঘটনাবশত গুলি চলাতেই মারা গিয়েছেন ওই যুবক। (Bangladesh News) সোমবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় এই ঘটনা ঘটেছে। সেখানে ‘সুলতানা সোয়েটার্স লিমিটেড’ নামের জামা-কাপড়ের কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত…

Read More

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি, নামও বিকৃত করার অভিযোগ
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি, নামও বিকৃত করার অভিযোগ

ঢাকা: বাংলাদেশে এবার রক্ষা পেলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এল সেখান থেকে। পাশাপাশি, ছবি বিকৃত করার অভিযোগও উঠেছে। জানা যাচ্ছে, বিকৃত করা হয়েছে বিশ্বকবির নামের বানানও। সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো ওই ছবিটি ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন সকলে। এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কালি মোছা হয়েছে বলে জানিয়েছে তারা। (Bangladesh News) বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে,…

Read More

বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল, শরিয়ৎ আইন কার্যকরের দাবি, উত্তাল পরিস্থিতি
বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল, শরিয়ৎ আইন কার্যকরের দাবি, উত্তাল পরিস্থিতি

ঢাকা: পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই বাংলাদেশে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর  (Hizbut Tahrir)-এর মিছিল ঘিরে এবার ধুন্ধুমার দেখা দিল। বাংলাদেশে ইসলামি শাসন কায়েমের দাবিতে পথে নামল জঙ্গি সংগঠনের সদস্য এবং সমর্থকরা। সেই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধল তাদের। লাঠিচার্জ করার পাশাপাশি, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হল। এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। (Banned Islamist Group Rally in Bangladesh) শুক্রবার নমাজ শেষ হওয়ার পরই ঢাকায় ‘খিলাফৎ মিছিল’ বের হয়। গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর এই…

Read More

কারচুপি করেই কি একের পর এক জয়? হাসিনা আমলের তিন নির্বাচন নিয়ে তদন্ত বাংলাদেশে
কারচুপি করেই কি একের পর এক জয়? হাসিনা আমলের তিন নির্বাচন নিয়ে তদন্ত বাংলাদেশে

ঢাকা: শেখ হাসিনার আমলে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ। সেই নিয়ে এবার তদন্ত শুরু করতে চলেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কোথায় ত্রুটি-বিচ্যুতি হয়েছিল, খতিয়ে দেখবে তারা। বিশেষ করে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে তদন্ত শুরু হতে চলেছে। ওই তিন নির্বাচন ঘিরেই বিতর্ক হয়। (Bangladesh Situation) হাসিনা আমলের নির্বাচন নিয়ে তদন্ত শুরু হতে চলেছে বলে জানিয়েছে বাংলাদেশের ঢাকা ট্রিবিউন সংবাদপত্র। জানা গিয়েছে, সম্প্রতি কমিশনের বৈঠকে আগের তিনটি নির্বাচন তদন্ত করে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মতো ১০ অঞ্চলের নির্বাচন কমিশনারকে…

Read More

মুজিবের সঙ্গে গুরুত্ব অন্যদেরও, বাদ গেলেন হাসিনা, পাল্টে গেল বাংলাদেশের পাঠ্যবই
মুজিবের সঙ্গে গুরুত্ব অন্যদেরও, বাদ গেলেন হাসিনা, পাল্টে গেল বাংলাদেশের পাঠ্যবই

ঢাকা: ক্ষমতার রদবদলের পর থেকেই পরিবর্তনের ডাক উঠছিল। শুরু হয়েছিল পাঠ্যবইয়েও রদবদলের প্রক্রিয়াও। সেই মতো নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘আমাদের চার নেতা’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘আমাদের জাতীয় পিতা’ অধ্যায়টি বাদ পড়েছে পাঠ্যবই থেকে। পরিবর্তে ‘আমাদের চার নেতা’ নামের একটি অধ্যায় যুক্ত করা হয়েছে, যাতে মুজিবের পাশাপাশি নাম রয়েছে শের-এ-বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, হোসেন শহিদ সোহরাবর্দির। (Bangladesh Text Books Revamped) বুধবার থেকে বাংলাদেশের নতুন…

Read More

বড়দিনে সর্বস্বান্ত খ্রিস্টানরা, রাতের অন্ধকারে অগ্নিসংযোগ বাড়িতে, বাংলাদেশে অশান্তি চলছেই
বড়দিনে সর্বস্বান্ত খ্রিস্টানরা, রাতের অন্ধকারে অগ্নিসংযোগ বাড়িতে, বাংলাদেশে অশান্তি চলছেই

আগরতলা: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। সেই আবহেই বাংলাদেশে হামলার শিকার হলেন ত্রিপুরার খ্রিস্টান সম্প্রদায়। বড়দিনের আগের রাতে সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের কমপক্ষে ১৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বান্দরবানে লামা উপজেলায় সরই ইউনিয়নের তংঝিরি ত্রিপুরা পাড়ায় পর পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই এলাকায় কোনও গির্জা না থাকায় অন্য পাড়ায় বড়দিন উদযাপন করতে গিয়েছিলেন বাসিন্দারা। অগ্নিসংযোগের সময় বাড়িতে ছিলেন না। তাই প্রাণে বেঁচে গিয়েছেন। (Tripura Christians Attacked in Bangladesh) বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেলি স্টার’ বিষয়টি…

Read More

‘নিজের কাজে ফিরে যাব’, বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় ইউনূস, ইসলামি কট্টরপন্থা নিয়েও বার্তা
‘নিজের কাজে ফিরে যাব’, বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় ইউনূস, ইসলামি কট্টরপন্থা নিয়েও বার্তা

ঢাকা: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার একের পর এক ঘটনা সামনে আসছে। আন্তর্জাতিক মহলেও সেই নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে। দেশে ইসলামি কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর দাবি, বাংলাদেশে পায়ের নীচে মাটিই পাবে না ইসলামি কট্টরপন্থীরা। পাশাপাশি, ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচন হলেই নিজের পুরনো জীবনে, নিজের কাজে ফিরে যাবেন তিনি।  (Muhammad Yunus) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইকনমিস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইউনূস। সম্প্রতি ‘দ্য ইকনমিস্ট’ বাংলাদেশকে…

Read More

Bangladesh: ঢাকার সঙ্গে সম্পর্কে উন্নতি চায় নয়া দিল্লি! মুহম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে ভারতের বিদেশ সচিব…
Bangladesh: ঢাকার সঙ্গে সম্পর্কে উন্নতি চায় নয়া দিল্লি! মুহম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে ভারতের বিদেশ সচিব…

সেলিম রেজা, ঢাকা: ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে ‘সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা’য় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিক্রম মিশ্রি বলেন, ‘সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি।’ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, ‘আমরা যেখানে ছিলাম…

Read More

চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা, চট্টগ্রাম আদালতে আবেদন জমা পড়ল
চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা, চট্টগ্রাম আদালতে আবেদন জমা পড়ল

ঢাকা: জেলে রয়েছেন গত ১৩ দিন ধরে। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন। চিন্ময়কৃষ্ণ দাস-সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে আরও মামলার আবেদন জমা পড়ল। আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ।অভিযোগ আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরেরও। (Chinmoy Krishna Das) চট্টগ্রাম আদালতে যিনি চিন্ময় এবং বাকিদের বিরুদ্ধে আরও মামলার আবেদন জানিয়েছেন, তাঁর অভিযোগ, গত ২৬ নভেম্বর তিনি চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ছিলেন। সেখানে তাঁকে মারধর করেন চিন্ময়ের অনুগামীরা। সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন এনামুল…

Read More

‘তথ্যের ফারাক, আসল খবর আসছে না’, ধর্মগুরুদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন ইউনূস…
‘তথ্যের ফারাক, আসল খবর আসছে না’, ধর্মগুরুদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন ইউনূস…

ঢাকা: সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। আন্তর্জাতিক  মহল পর্যন্ত নড়েচড়ে বসেছে। সেই আবহে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। জানালেন, এত বড় দেশে কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রকৃত ঘটনা জানা প্রয়োজন, যাতে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করা যায়। যে পক্ষেরই হোক না কেন, দোষীকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব বলেও বার্তা দিলেন ইউনূস। (Muhammad Yunus) বৃহস্পতিবারও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার একের পর এক  ঘটনা সামনে এসেছে। সুনামগঞ্জ জেলায়…

Read More