বাংলাদেশে আগুন জ্বলছে, রাফিয়াত রশিদ মিথিলার গাড়ি থামিয়ে তল্লাশি উন্মত্ত জনতার
উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী দেশজুড়ে অশান্তির আগুন জ্বলছে। গণভবন এখন বিক্ষোভকারীদের দখলে। দেশ আপাতত সেনার দখলে রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশীরা যখন স্বাধীনতার আনন্দে উদ্বেল, তখন বিভিন্ন জায়গায়, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশী। সোমবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন দুই বাংলার অভিনেত্রী, সমাজকর্মী এবং ব্যক্তিগত জীবনে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু কেন? ঠিক কী ঘটেছে মিথিলার সঙ্গে? নিজের ফেসবুকের পাতায় এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মিথিলা। তিনি লেখেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিতিচ যুবক…

