Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ইউনূসের সরকার অসাংবিধানিক, আওয়ামি লিগ-কে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি, জানালেন হাসিনা-পুত্র
ইউনূসের সরকার অসাংবিধানিক, আওয়ামি লিগ-কে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি, জানালেন হাসিনা-পুত্র

ঢাকা: আমেরিকায় থাকার দরুণ দেশের রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না এতদিন। কিন্তু এবার বাংলাদেশে ফিরতে পারেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুধু দেশে ফেরাই নয়, আগামী দিনে আওয়ামি লিগ-কে নেতৃত্বও দিতে পারেন তিনি। সংবাদমাধ্যমে নিজেই সেকথা জানালেন হাসিনা-পুত্র। (Sajeeb Wazed Joy) সজীবন জানিয়েছেন, নির্বাসনে দীর্ঘদিন থাকতে নারাজ হাসিনা। তিনিও বাংলাদেশে ফিরতে চাইছেন। সজীবের দাবি, গত দু’দফায় প্রধানমন্ত্রী থাকার পরই অবসর নিতে চেয়েছিলেন হাসিনা। তাহলে এবার কি হাসিনা অবসর নেবেন রাজনীতি থেকে? সেই সম্ভাবনা খারিজ করে…

Read More

শেখ হাসিনার পদত্যাগ দাবি, বাংলাদেশে নতুন করে অশান্তির আগুন; প্রাণ গেল ৭২ জনের ! জখম শতাধিক
শেখ হাসিনার পদত্যাগ দাবি, বাংলাদেশে নতুন করে অশান্তির আগুন; প্রাণ গেল ৭২ জনের ! জখম শতাধিক

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক শহরে অশান্তির আগুন ছড়াল। আন্দোলনরত ছাত্র এবং পুলিশ ও শাসকদলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিভিন্ন প্রান্তে এই হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৭২ জনের প্রাণহানি হয়েছে। আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাসের সেল ফাটায়, স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ। রবিবার সন্ধে ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে কারফিউ জারি করে বাংলাদেশ সরকার। গত মাসে আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিল সেদেশের সরকার। এই…

Read More

সরকারি চাকরিতে সংরক্ষণ ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ, পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, বাড়ছে হতাহত
সরকারি চাকরিতে সংরক্ষণ ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ, পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, বাড়ছে হতাহত

ঢাকা: সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে সংস্কার চেয়ে আন্দোলন। সেই আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। মঙ্গলবার আন্দোলন চলাকালীন ছয়জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে তিন জন আবার পড়ুয়া। রাজধানী ঢাকায় দু’জন এবং চট্টগ্রাম ও রংপুরে চার জন মারা গিয়ছেন বলে খবর। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় একটি ছেলেকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। তাঁকে গুলি করে মারা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন কমপক্ষে ৪০০ জন। চট্টগ্রাম, রংপুর-সহ একের পর পর এক শহরে পুলিশ এবং আন্দোলকারীদের মধ্যে সংঘর্ষ বেধেছে। এই পরিস্থিতিতে পড়শি দেশের…

Read More