হাসিনার প্রস্থানের ৪৮ ঘণ্টা পরও সরকার নেই বাংলাদেশে, হাই কমিশন থেকে ফিরলেন ভারতীয়রা
নয়াদিল্লি: অশান্ত বাংলাদেশ নিয়ে তৎপর দিল্লি। এবার ঢাকায় ভারতীয় হাই কমিশনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল তারা। যাঁরা না থাকলেও কাজ চলবে, ঢাকায় ভারতীয় হাই কমিশনে কর্মরত এমন ১৯০ জন কর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে ফিরিয়ে আনা হল দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান AI1128-এ চাপিয়ে ফিরিয়ে আনা হয়েছে সকলকে। তবে ভারতীয় কূটনীতিকরা এখনও বাংলাদেশে রয়েছেন। তাঁরা আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। (Bangladesh Situation) দিল্লি সূত্রে জানা গিয়েছে, ঢাকায় ভারতীয় হাই কমিশনে ২০-৩০ জন সিনিয়র কর্মীকে রেখে দেওয়া…

