Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অন্তর্বর্তী সরকারে শামিল দুই ছাত্রনেতাও, বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস
অন্তর্বর্তী সরকারে শামিল দুই ছাত্রনেতাও, বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। দীর্ঘ অস্থিরতার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন ইউনূস, রাতেই শপথবাক্য পাঠ করলেন। ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে এবার এমন সরকার গঠিত হবে, যারা মানুষকে রক্ষা করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হবে, সেই নিয়ে ধন্দ রয়েছে। (Muhammad Yunus Oath Ceremony) সোমবার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তার পরেও যদিও অশান্তি থামেনি। আজও হিংসা, অশান্তির খবর…

Read More

গুম খুন বলে ধরে নেওয়া হয়েছিল, হাসিনা সরকার যেতেই ‘আয়নাঘর’ থেকে ফিরলেন মাইকেল
গুম খুন বলে ধরে নেওয়া হয়েছিল, হাসিনা সরকার যেতেই ‘আয়নাঘর’ থেকে ফিরলেন মাইকেল

ঢাকা: দীর্ঘ পাঁচ বছর কোনও খোঁজ ছিল না। বেঁচে আছেন, না নেই, সেই নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে খোঁজ মিলল মানবাধিকার কর্মী মাইকেল চাকমার। তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। আপাতত গোপন আশ্রয়ে, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। (Michael Chakma) United Peoples Democratic Front (UPDF) সংগঠনের নেতা মাইকেল, মানবাধিকার কর্মী। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সেনার অত্যাচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। ২০১৯ সালের ৯ এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত ১০টা…

Read More

হাসিনার প্রস্থানের ৪৮ ঘণ্টা পরও সরকার নেই বাংলাদেশে, হাই কমিশন থেকে ফিরলেন ভারতীয়রা
হাসিনার প্রস্থানের ৪৮ ঘণ্টা পরও সরকার নেই বাংলাদেশে, হাই কমিশন থেকে ফিরলেন ভারতীয়রা

নয়াদিল্লি: অশান্ত বাংলাদেশ নিয়ে তৎপর দিল্লি। এবার ঢাকায় ভারতীয় হাই কমিশনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল তারা। যাঁরা না থাকলেও কাজ চলবে, ঢাকায় ভারতীয় হাই কমিশনে কর্মরত এমন ১৯০ জন কর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে ফিরিয়ে আনা হল দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান AI1128-এ চাপিয়ে ফিরিয়ে আনা হয়েছে সকলকে। তবে ভারতীয় কূটনীতিকরা এখনও বাংলাদেশে রয়েছেন। তাঁরা আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। (Bangladesh Situation) দিল্লি সূত্রে জানা গিয়েছে, ঢাকায় ভারতীয় হাই কমিশনে ২০-৩০ জন সিনিয়র কর্মীকে রেখে দেওয়া…

Read More