সেভ করা পাসওয়ার্ড হারিয়েছিলেন দেড় কোটি উইন্ডোজ ইউজার, ক্ষমা চাইল গুগল
সেভ করে রাখা পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন ইউজাররা। উইন্ডোজ ব্যবহার করলেই সমস্যা বাড়ছে। মাইক্রোসফট ক্রাউডস্ট্রাইকের বিভ্রাটের পর এবার গন্ডগোল করছে গুগল। এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে টেক জায়েন্টটি। বলেছে, আমরা ক্রোম ব্রাউজারে একটি সমস্যার সম্মুখীন হচ্ছি, যেখানে প্রভাবিত ব্যবহারকারীরা ক্রোম-এর পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড খুঁজে পেতে বা সংরক্ষণ করতে অক্ষম হতে পারে৷ আসলে, গুগলের ভুলের কারণেই কোটি কোটি উইন্ডোজ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। গুগল ক্রোমে একটি ত্রুটির কারণে, ১.৫ কোটি উইন্ডোজ ব্যবহারকারীর পাসওয়ার্ড অদৃশ্য হয়ে গিয়েছে। ২৪-২৫ জুলাই এই ঘটনা ঘটেছে। ক্রোমের…
