৯৩ জন শ্রমিকের খোঁজে সুড়ঙ্গে ঢুকলেন উদ্ধারকারীরা, বিপজ্জনক অংশে ওড়ালেন ড্রোনও; তারপর…
নয়াদিল্লি : প্রতিদিন নিত্যনতুন মর্মান্তিক ঘটনা সামনে আসছে। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও খোঁজ মিলছে না অনেকের। তাঁদের কী পরিণতি হয়েছে সে নিয়েই এখন আশা-আশঙ্কায় দিন কাটছে নিকটাত্মীয়দের। এরইমধ্যে নেপালে হড়পা বান-কবলিত একটি জলবিদ্যুৎ প্রকল্পে একটি মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে। সেখানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা থার্মাল ড্রোন ব্যবহার করে সুড়ঙ্গটির শেষ প্রান্তে পৌঁছালেও কারো সন্ধান পাননি। রাসুয়া জেলার রাসুয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে অন্তত ৯৩ জন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে…

