Sunil Gavaskar: ‘এটা তো বিশ্বকাপ নাকি?’ লেজার শোয়ের পর মাঠে DJ বন্ধের দাবিতে সোচ্চার সানি, ফুঁসছেন বুমরার ঘটনায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বরাবরই ঠোঁটকাটা। সোজা কথা সোজা ভাবে বলতে তিনি দু’বার ভাবেন না। এবার তিনি বিশ্বকাপে DJ বন্ধের দাবিতে সোচ্চার হলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে (India vs England T20 World Cup Semi-Final) ঘটে যাওয়া ঘটনায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) তাতাতে, মাঠের DJ দর্শকদের বলেছিলেন, Boom Boom Bumrah শব্দব্রহ্ম তুলতে। আর তখন বুমরার কাঁধে দায়িত্ব ছিল ভয়ংকর হয়ে ওঠা জ্যাকব বেথেল এবং স্যাম কারানকে…

