বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
বর্ষার ভরা মরশুমে মুম্বইয়ের ভয়ঙ্কর চিত্র বিভিন্ন সময় ধরা পড়েছে। বাণিজ্য নগরে বিভিন্ন প্রান্তে জল জমে শহরবাসীর দুর্ভোগের শেষ থাকে না। সঙ্গে সঙ্গে চলে আসে আরও নানাবিধ সমস্যা। সেরকমই এক সমস্যার কথা একটি ভিডিও মারফৎ তুলে ধরলেন মুম্বইয়ের অভিনেতা। সেই ভিডিও ক্লিপে তাঁকে দেখা যাচ্ছে, তাঁর বিল্ডিংয়ের লিফ্ট বিকল হয়ে পড়ায় একাধিক ফ্লোর বেয়ে তাঁকে হেঁটেই উঠতে হচ্ছে। মোহিত হীরানন্দানি। মুম্বইয়ের একটি হাই-রাইজ বিল্ডিংয়ে থাকেন তিনি। যেটি বিলাসবহুল প্রপার্টি হিসাবে গণ্য করা হয়। তা সত্ত্বেও বৃষ্টি হলেই ন্যূনতম…

