
মোহিত হীরানন্দানি। মুম্বইয়ের একটি হাই-রাইজ বিল্ডিংয়ে থাকেন তিনি। যেটি বিলাসবহুল প্রপার্টি হিসাবে গণ্য করা হয়। তা সত্ত্বেও বৃষ্টি হলেই ন্যূনতম প্রয়োজনীয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এই বিল্ডিংয়ে। প্রতি মাসে মোটা টাকা ভাড়া বাবদ গুনতে হলেও এই সমস্যার মুখে পড়তে হয় তাঁকে, এমনই জানিয়েছেন অভিনেতা মোহিত। ভারী বর্ষণের কারণে তাঁর বিল্ডিংয়ে থাকা পাঁচটি লিফ্টই বিকল হয়ে পড়ে। সেই সমস্যা দেখা দেওয়ায় তাঁকে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায় ভিডিওয়। অভিনেতা জানান, সারাদিন খাটাখাটনির পর ৩০ ফ্লোর হেঁটে তাঁকে নিজের ফ্ল্যাটে পৌঁছাতে হয়েছে। মোটা টাকা ভাড়া বাবদ গুনে খারাপ সুযোগ-সুবিধা মেলার কথা তুলে ধরা হয়েছে ভিডিও টেক্সটে। তিনি লিখেছেন, “বিলাসবহুল’ বিল্ডিংয়ে থাকার জন্য মাসে প্রায় ১ লক্ষ টাকা মেটাতে হচ্ছে, যেখানে বৃষ্টি হলেই ৫টি লিফ্টই খারাপ হয়ে যায় এবং এখন ৩০ তলায় ট্রেক করার মতো উঠে যেতে হচ্ছে।”
দুর্ভোগের এখানেই শেষ নয়। শেষমেশ নিজের ফ্ল্যাটে পৌঁছেও সেখানকার পরিস্থিতিও বেহাল। বাড়ি ফিরে দেখেন জল নেই। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “তারপর যখন বাড়ি ফিরবেন, জল নেই। বাহ, মুম্বইয়ের জীবন !” এই ভিডিও সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে সেইসব মানুষ নজর কাড়ে যারা বড় শহরে একইরকম বহুতলে থাকেন। অনেকেই জানান, একই সমস্যায় তাঁদেরও পড়তে হয়।
সোশ্যাল মিডিয়ায় এক ইউজার লিখেছেন, এই কারণেই মুম্বইয়ের বিলাসবহুল বিল্ডিংগুলি শুধুমাত্র প্রচারপত্রে বিলাসবহুল।” অপর একজন মন্তব্য করেছেন, “এত ভাড়া দিয়েও লিফ্ট এবং জলের সমস্যা চূড়ান্ত পর্যায়ে মুম্বইয়ের জীবনযাপনে।” অপর একজন লিখেছেন, “সারাদিনের কাজকর্মের পর সিঁড়ি বেয়ে ৩০ তলায় ওঠা… বাড়ি ফেরা নয়, অনেকটা শাস্তির মতো।” একজন আবার লিখিছেন, “বিল্ডাররা চড়া দাম নিলেও বৃষ্টি হলে সাধারণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।” Mumbai News
