৬ দিন ধরে নিখোঁজ যুবক, শেষে উদ্ধার পাহাড় থেকে, জানালেন, প্রাক্তনকে ভুলতে গিয়েছিলেন
নয়াদিল্লি: ঘরের ছেলে নিখোঁজ। হইহই রব পড়ে গিয়েছিল চারিদিকে। পরিবার-পরিজন তো বটেই, হন্যে হয়ে ঘুরছিল পুলিশও। শেষ পর্যন্ত ছ’দিন পর খোঁজ মিলল যুবকের। পাহাড়-জঙ্গলের মধ্যেই ছ’দিন পড়েছিলেন ওই যুবক। খাবার, জল কিছুই মুখে দেননি ওই ছ’দিন। শেষে যখন খোঁজ মিলল, তাঁর ‘নিখোঁজ’ হওয়ার কারণ জেনে হতবাক হয়ে গেলেন সকলে। জানা গেল, প্রাক্তন প্রেমিকাকে কিছুতেই ভুলতে পারছিলেন না। তাঁর স্মৃতি ভুলতেই জঙ্গলে প্রবেশ করেন তিনি। (Viral News) দক্ষিণ-পূর্ব চিনের হাংঝৌয়ের ইয়ুহাং থেকে এই ঘটনা সামনে এসেছে। সম্প্রতি হুনান পুলিশকে ফোন…

