‘মাখা’ খাইয়ে জেলাবাসীর মন জয় করেছেন ‘মাখা দা’
আলিপুরদুয়ার: মুড়ি থেকে শুরু করে ফল, সবকিছু ভাল করে মাখিয়ে দেন তিনি। এই ‘মাখা’ বিক্রি করে জনপ্রিয় হয়ে উঠেছেন আলিপুরদুয়ারের সমীর দাস। এখন তাঁর দোকানে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। এই ‘মাখা’-র দৌলতে কালচিনি সহ আলিপুরদুয়ারে সমীর দাসকে এক নামে সকলে চেনেন। এই মাখা বিক্রি করে তাঁর নাম হয়েছে ‘মাখা দা’। কখনও কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমি, কখনও বিডিও অফিসের সামনে মাখা নিয়ে হাজির হন ‘মাখা দা’। ৩২ বছর বয়সেই এই নামে পরিচিতি পেয়েছেন সমীর। লকডাউনের পর থেকে মাখার ব্যবসা শুরু করেছেন…
