এবার মোহনবাগান দিবসে বিরাট চমক! কে পাবেন ‘মোহনবাগান রত্ন’? জানিয়ে দিল সবুজ-মেরুন
এবার মোহনবাগান দিবসে থাকছে বিশেষ চমক! ২৯ এবং ৩০ জুলাই ধরে চলবে নানা অনুষ্ঠান। ঠিক হয়ে গেল এবারের ‘মোহনবাগান রত্ন’ প্রাপকের নামও জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগানের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হল একাধিক সিদ্ধান্ত। প্রয়াত মোহনবাগান রত্ন স্বপন সাধন (টুটু) বোসের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেই শুরু হয় বৈঠক। বুধবার বিকালে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ক্লাবের দুই সহ-সভাপতি পদে বেছে নিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অসিত চট্টোপাধ্যায়কে। এদিন কার্যনির্বাহী কমিটি এও সিদ্ধান্ত নিয়েছে যে, এবার দু’দিন ধরে পালিত…

)