‘তোর হস্টেলের বাবা কে..?’ প্রথম বর্ষের অভিজ্ঞতা শেয়ার করে গায়ে কাঁটা দেওয়া পোস্ট
কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে ছাত্র মৃত্যু ঘিরে উঠেছে র্যাগিংয়ের অভিযোগ। আর এই অভিযোগ আরও স্পষ্ট হচ্ছে একের পর এক ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্টে। এমনই একটি ফেসবুক পোস্ট নতুন করে উসকে দিচ্ছে স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর পিছনের অন্যতম কারণ হিসেবে র্যাগিংয়ের আশঙ্কাকে। তুলনামূলক সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্র সায়ন সেনগুপ্ত কার্যত সেই দিকেই আঙুল তুলেছেন তাঁর ফেসবুক পোস্টে। সায়ন লিখেছেন, ঠিক কী কী কথোপকথন শুনেছেন নামী এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। ঠিক কেমন সম্বোধন পেয়েছেন ‘সিনিয়র’দের কাছে? তাঁর পোস্টে…

