হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
রাঁচি: সামনে ছিল সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। সেই লক্ষ্যে রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে (IND vs WI) ওয়েস্ট ইন্ডিজ় শুরুটাও চূড়ান্ত হতাশাজনকভাবে করেছিল। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে ময়ঙ্ক যাদব দুই উইকেট নিয়ে ফেলেছিলেন। তবে তারপর মূলত দুই তারকার ব্যাটে ভর করে সহজেই পাহাড়প্রমাণ রান তাড়া করে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। দলের এই জয়ের নায়ক অধিনায়ক শাই হোপ (Shai Hope)। নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ়ে সমতায় ফেরালেন। তাঁকে…

