India vs West Indies: অবিশ্বাস্য সঞ্জু! একা কাঁধে ভারতকে তুললেন সেমিতে, ইডেনে উইন্ডিজ হাঁ হয়ে দেখল ‘ওয়ান ম্যান আর্মি’র শো
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’! এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়েই ভারত মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠল। খেলার আগে স্রেফ একটাই অঙ্ক ছিল। ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলে বিশ্বকাপ সেমিফাইনাল, আর হারলে পত্রপাট বিদায়। আর ভারত রেলায়, বুক ফুলিয়ে, ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, একেবারে কলার তুলে চলে গেল শেষ চারে। একা কাঁধে করে ভারতের বৈতরণী পার করালেন কেরলের নায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ভারতের কাপযুদ্ধের স্বপ্ন জিইয়ে রাখলেন তিনি।…









/odishatv/media/media_files/2025/10/02/cricket-2025-10-02-14-17-27.jpg)
