”ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম কোচ হতে চাই না..আমার লক্ষ্য..”, কী বললেন গম্ভীর?
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন সফল কোচ হিসেবে না, ভারতকে একটি সফল দল তৈরি করাই তাঁর লক্ষ্য। নিজের লক্ষ্য সম্পর্কে জানিয়ে দিলেন গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আকাশ চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ। ভারতীয় ক্রিকেটের কোচ হওয়ার পর থেকে কুড়ির ফর্ম্য়াটে সবচেয়ে সফল হয়েছেন গম্ভীর। কিন্তু টেস্ট ফর্ম্য়াটে সেভাবে সাফল্য পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হেরেছিল ভারত গম্ভীরের কোচিংয়ে। অস্ট্রেলিয়ার মাটিতেও হেরে যায় টিম ইন্ডিয়া। একমাত্র…

