শুরু হচ্ছে ‘পরখ’! স্কুলে স্কুলে এবার হোলিস্টিক রিপোর্ট কার্ড! কেমন হবে সেই প্রোগ্রেস রিপোর্ট? শুরু হল প্রশিক্ষণ
School Education: প্রি নার্সারি থেকে শুরু, এবার আসছে ‘পরখ’! কী কী দেখে মূল্যায়ন করা হবে পড়ুয়াদের? কেমন হবে সেই প্রোগ্রেস রিপোর্ট? শুরু হল প্রশিক্ষণ। বড় ঘোষণা স্কুল শিক্ষা মন্ত্রীর। কলকাতা: রাজ্যে পালা বদলের পরেই চালু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি ২০২০। এ ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন। তাই শিক্ষকদের বিশেষ ভাবে প্রশিক্ষিত করতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা এবং প্রশ্নপত্র তৈরির বিশেষ পাঠ শুরু হল বিদ্যাসাগর ভবনে। পাঁচ দিনব্যাপী এই কর্মশালার সূচনা করলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। বিদ্যালয়গুলির হলিস্টিক রিপোর্ট কার্ড-এর ক্ষেত্রে…
