মাত্রাছাড়া দুর্নীতি কোন দেশ, কোন দেশের সরকারের ভাবমূর্তি স্বচ্ছ, ভারত কোথায় দাঁড়িয়ে, এল রিপোর্ট
নয়াদিল্লি: দেশ হোক বিদেশ, দুর্নীতির বিস্তার সর্বত্রই। কোথাও বেশি, কোথাও কম, এইটুকুই ফারাক মাত্রা। কিন্তু বর্তমান দিনে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি, তালিকা প্রকাশ করল Transparency International. ২০২৩ সালের Corruption Perceptions Index (CPI) প্রকাশ করেছে তারা। ১৮০টি দেশকে রাখা হয়েছে তালিকায়। কোন দেশের সরকার কত বেশি স্বচ্ছতার সঙ্গে কাজ করে, তা বুঝতে ০ থেকে ১০০-র মধ্যে নম্বর দেওয়া হয়েছে বিভিন্ন দেশকে। ০ অর্থাৎ ভাবমূর্তি স্বচ্ছ নয়, দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে রয়েছে। ১০০ অর্থাৎ, স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতিমুক্ত। (Most Corrupt Countries)…

