অশান্ত বাংলাদেশ, সৃজিত-চঞ্চলের ‘পদাতিক’ মুক্তি পাবে ওপার বাংলায়? কী জানালেন প্রযোজক?
কলকাতা: বাঙালি দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) আগামী ছবি ‘পদাতিক’ (‘Padatik’) মুক্তির জন্য। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার যা সাধারণ মানুষের প্রত্যাশা দ্বিগুণ করেছে। ছবিতে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। কিন্তু এরই মধ্যে টালমাটাল অবস্থা ওপার বাংলার। আজ দেশ ছেড়ে পদত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় কী হবে সে দেশে ‘পদাতিক’ ছবির ভবিষ্যৎ? প্রচারপর্বেও কি দেখা মিলবে চঞ্চলের? এবিপি লাইভের (ABP Live) তরফে যোগাযোগ করা হয় প্রযোজনা…

