‘চিৎকার করছে কাঁদছিল জেহ, এরপর দেখি… ‘ পুলিশের কাছে বয়ানে বিস্ফোরক দাবি সেফের
মুম্বই: অভিনেতা সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় যাকে মূল অভিযুক্ত বলে দাবি করেছে মু্ম্বই পুলিশ, সেই কি আসল অভিযুক্ত? ধৃতের বাবার দাবি ঘিরে যখন উঠছে এই প্রশ্ন, আরও ঘোরালো হচ্ছে রহস্য। এরই মধ্যে আক্রান্ত অভিনেতা সেফ আলি খানের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। কী ঘটেছিল ১৫ জানুয়ারি গভীর রাতে? পুলিশ সূত্রের খবর, সেফের বান্দ্রার বাড়ির বারোতলায় তিনটি বেডরুম রয়েছে। একটি বেডরুমে থাকেন সেফ ও করিনা। আরেকটি বেডরুমে থাকে তাঁদের বড় ছেলে তৈমুর। তৈমুরের সঙ্গে ওই বেডরুমেই থাকেন তার…


