‘শাসকরা থিয়েটারকে সন্দেহের চোখে দেখে’, এক্সক্লুসিভ ‘সেরা বাঙালি’ মেঘনাদ ভট্টাচার্য
কলকাতা: ‘থিয়েটার জগতের কাছে করোনাকাল, দুঃস্বপ্ন’, বলেছেন নাট্যকলায় এবিপি আনন্দে (ABP Ananda) এবারের সেরা বাঙালি (Sera Bangali 2022) মেঘনাদ ভট্টাচার্য (Meghnath Bhattacharya)। মেঘনাদ ভট্টাচার্য বলেন, ‘থিয়েটার ব্যাপারটাই হচ্ছে, থিয়েটার সবসময় স্ট্রাগলের মধ্যেই চলে। বিশেষ করে অর্থনৈতিক সঙ্কটাই থিয়েটারে প্রধানতম সঙ্কট। থিয়েটারে দর্শক সংখ্যা বেশি হয় না। ৫০০ থেকে ৭০০ হয়। থিয়েটার প্রতিদিন জন্মায় এবং প্রতিদিন মরে বলে, প্রচুর খরচা লাগে। তাই যারা থিয়েটারকে ভালবেসেছে, তাঁদের এই পথটার মধ্য দিয়ে চলতে হয়। সে কষ্টটা আমরা কষ্ট মনে করি না, সে…

