Asha Bhosle Hospitalised: হঠাৎ হার্ট অ্যাটাক, হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি আশা ভোঁসলে
Asha Bhosle Hospitalised: আট দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি একাধিক ভাষা ও ধারায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। কলকাতা: হার্ট অ্যাটাকে আক্রান্ত, হাসপাতালে ভর্তি কিংবদন্তী প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে৷ ৯৩ বছর বয়সী কিংবদন্তী গায়িকা শনিবার, ১১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন আছেন। ডাক্তার প্রতিত সামদানি জানিয়েছেন, তাঁকে মুম্বইয়ের হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস ইউনিটে ভর্তি করা হয়েছে। ভোঁসলে ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং বহুমুখী…

