ইউরোপে বেআইনি ভাবে পৌঁছনোর পথে ট্রলার ডুবে মৃত্যু ৩০০ পাক নাগরিকের, ধৃত ১০ ‘পাচারকারী’
কলকাতা: একটু ভাল থাকবেন, এই স্বপ্ন নিয়ে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওঁরা। কিন্তু পৌঁছনো হয়নি। মাঝপথে, গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে উপসাগরে ডুবে মারা গেল ওঁদের ট্রলার। মারা গেলেন পাকিস্তানের ৩০০ জন বাসিন্দা যাঁদের প্রত্যেকের লক্ষ্য় ছিল, যেনতেনপ্রকারেণ বেআইনি উপায়ে ইউরোপের দেশগুলিতে পৌঁছে যাওয়া। মর্মান্তিক এই ট্রলার দুর্ঘটনায় ৩০০ জনের মৃত্য়ুর পর নড়েচড়ে বসেছে পাকিস্তান প্রশাসন। পাচারের সঙ্গে জড়িত অভিযোগে অন্তত ১০ জনকে গ্রেফতার করেছেন পাক কর্তৃপক্ষ। প্রেক্ষাপট… প্রত্যেক বছরই বেআইনি ভাবে ইউরোপের দেশগুলির উদ্দেশে পাড়ি দেন পাকিস্তানের হাজার হাজার…

