Malda News: ৫০০০ খেলনা গাড়ি, ১২ হাজার চাবির রিং, শখের মেলায় তাক লাগাল মালদহের ৮ বছরের খুদে, দেখুন ছবিতে
Malda News: মালদহ শহরের মহানন্দাপল্লির বাসিন্দা ময়ূখ আক্রমণি করোনেশন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি অঙ্ক তাঁর প্রিয় বিষয়, আর ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। তবে তাঁর সবচেয়ে বড় নেশা বিভিন্ন ধরনের খেলনা গাড়ি সংগ্রহ করা। যে বয়সে অধিকাংশ শিশু খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকে, সেই বয়সেই অভিনব সংগ্রহশালা গড়ে তুলে সকলের নজর কেড়েছে মালদহের আট বছরের খুদে ময়ূখ পাল। সম্প্রতি মালদহ নিউমিসম্যাটিক অ্যান্ড কালেক্টরস ফোরামের উদ্যোগে জেলা পরিষদ অতিথি নিবাসে আয়োজিত হয় তিন দিনব্যাপী শখের…

