Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
’90 Hrs Work’ Controversy:’আরাম করা পাপ’… ‘৯০ ঘণ্টা কাজ’ বিতর্কের মধ্যেই ভাইরাল শাহরুখের পুরনো মন্তব্য
’90 Hrs Work’ Controversy:’আরাম করা পাপ’… ‘৯০ ঘণ্টা কাজ’ বিতর্কের মধ্যেই ভাইরাল শাহরুখের পুরনো মন্তব্য

‘লারসেন অ্যান্ড টুব্রো’-র চেয়ারম্যান-এর এই মন্তব্যের জেরে যখন আসমুদ্র হিমাচলে জোর বিতর্ক, তখনই ভাইরাল শাহরুখ খানের একটি পুরনো মন্তব্য। ২০২২ সালে কিং খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আরাম করা পাপ!’ Shah Rukh Khan মুম্বই: সব কর্মীদের সপ্তাহে অন্তত ৯০ ঘণ্টা কাজ করা উচিত বলে দাবি করেছিলেন ‘লার্সেন অ্য়ান্ড টুব্রো’ সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন। এমনকী রবিবারেও স্ত্রীর সঙ্গে সময় না কাটিয়ে অফিসে আসার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য ছিল, ‘কতক্ষণ নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবেন? রবিবারও অফিসে গিয়ে কাজ করা উচিত।’…

Read More