ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? প্রস্তাব খোদ মন্ত্রীর, অশান্তির আশঙ্কা
ইসলামাবাদ: একবার নয়, দু’-দু’বার দেশভাগের অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। দেশের ভূখণ্ডকে আবারও টুকরো করার কথা উঠল সেখানে। মন্ত্রী আব্দুল আলিম খান খোদ দেশের বিভিন্ন প্রদেশকে ছোট ছোট অংশে ভাঙার কথা বললেন। এতে শাসনকার্য চালানো এবং দেশের সর্বত্র পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে বলে দাবি তাঁর। (Pakistan New Provinces) ১৯৪৭ সালে ভারতের থেকে আলাদা হয়ে যাওয়ার পর, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানও হাতছাড়া হয় পাকিস্তানের। তাই দেশের ভুখণ্ডকে টুকরো করার কথা উঠলেই পুরনো ক্ষত তাজা হয়ে ওঠে দেশবাসীর মনে। কিন্তু…

