Achyut Potdar Death: বিনোদন জগতে শোকের ছায়া! প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে শোকের ছায়া। প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৮ অগাস্ট, সোমবার তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্যজনিত জটিলতার কারণে কারণে অভিনেতা থানের জুপিটার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। ১৯ অগাস্ট থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। চার দশকের বেশি সময়ের অভিনয় জীবনে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর কেরিয়ারে…

