Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘একইরকমের কাজ বারবার নয়’ দর্শকদের নতুন কী উপহার দিচ্ছেন ‘অভিনয়ে সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী?
‘একইরকমের কাজ বারবার নয়’ দর্শকদের নতুন কী উপহার দিচ্ছেন ‘অভিনয়ে সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী?

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা :  বাংলাদেশের মঞ্চ, ছোটপর্দা, বড়পর্দা থেকে গান তাঁকে জনপ্রিয়তা দিয়েছে বহু আগেই। ইন্টারনেটের কল্যাণে এপার বাংলার মানুষও তাঁকে চিনেছেন, ভালওবেসেছেন অনেকে। কিন্তু ভালবাসাটা ঢেউ হয়ে পদ্মা থেকে গঙ্গার পাড়ে এসে পড়ল ওয়েব সিরিজ ‘কারাগার’এর সৌজন্যে। মুগ্ধ হয়ে দুই বাংলার বাঙালিরাই দেখল ডেভিড অ্যাডামসকে। বহুদিনের চেনা মানুষটার প্রেমেই যেন নতুন করে পড়ল বঙ্গবাসী। তারপর তাঁর জনপ্রিয়তার নৌকো পালতোলা নৌকোর মতো তরতরিয়ে এগোল ‘হাওয়া’র কল্যাণে। এখন তাঁর অভিনয় দেখার জন্য মন চঞ্চল হয় দুই বাংলারই। তিনি চঞ্চল চৌধুরী…

Read More

আমি মৃণাল সেনকে স্পর্শ করার যোগ্যতাই রাখি না: চঞ্চল চৌধুরী
আমি মৃণাল সেনকে স্পর্শ করার যোগ্যতাই রাখি না: চঞ্চল চৌধুরী

কলকাতা:  লকডাউন পরিস্থিতির সময় থেকেই গোটা পৃথিবীতে ওটিটি-র জনপ্রিয়তা বেড়েছে। হলে গিয়ে সিনেমা দেখার চেয়ে সাধারণ মানুষ বেছে নিচ্ছেন বাড়ির নিশ্ছিদ্র আরামে সিনেমা উপভোগ। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমার চাহিদা তুঙ্গে। এ পার বাংলার দর্শক এখন মুখিয়ে থাকেন ও পার বাংলার চঞ্চল চৌধুরী, মোশারফ করিম বা জয়া আহসানের অভিনয় দেখতে। সেখান থেকেই বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এ বার পা রাখল ভারতে। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘চরকি’। ইতিমধ্যেই, এই প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করেছেন…

Read More