আমি মৃণাল সেনকে স্পর্শ করার যোগ্যতাই রাখি না: চঞ্চল চৌধুরী
কলকাতা: লকডাউন পরিস্থিতির সময় থেকেই গোটা পৃথিবীতে ওটিটি-র জনপ্রিয়তা বেড়েছে। হলে গিয়ে সিনেমা দেখার চেয়ে সাধারণ মানুষ বেছে নিচ্ছেন বাড়ির নিশ্ছিদ্র আরামে সিনেমা উপভোগ। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমার চাহিদা তুঙ্গে। এ পার বাংলার দর্শক এখন মুখিয়ে থাকেন ও পার বাংলার চঞ্চল চৌধুরী, মোশারফ করিম বা জয়া আহসানের অভিনয় দেখতে। সেখান থেকেই বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এ বার পা রাখল ভারতে। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘চরকি’। ইতিমধ্যেই, এই প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করেছেন…

