Weekend Trip: শামুকখোলের দোসর হরিণ, পাখির ডাক শুনতে শুনতে প্রকৃতি আর ইতিহাসের মাঝে বনভোজন সারতে আসুন এই পার্কে
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর শীতের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী পাখিরা আদিনা ডিয়ার পার্কে এসে জড়ো হয়। এ বছরও ইতিমধ্যে বহু পাখির দেখা মিলেছে। বর্তমানে মূল আকর্ষণ এশিয়ান ওপেনবিল স্টর্ক বা শামুকখোল। অনুকূল পরিবেশের কারণে এ বছর পাখির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা বন দফতরের। মালদা, জিএম মোমিন: বর্ষা বিদায় নিতেই সবুজের চাদরে সেজে উঠেছে চারপাশ। আর সেই সবুজের মাঝেই পাখিদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে মালদার গাজোলের আদিনা ডিয়ার পার্ক। শীতের মরশুম এখনও পুরোপুরি শুরু…

