Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়: তৃণমূল নেতৃত্ব
আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়: তৃণমূল নেতৃত্ব

আবীর ঘোষাল, কলকাতা: চার আদিবাসী মহিলাকে দণ্ডী কাটিয়ে দলে ফেরানো কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। শুক্রবার রাতে বালুরঘাটের তৃণমূল পার্টি অফিসে হওয়া দণ্ডীকাণ্ড নিয়ে তাঁদের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, ওই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোরও। বালুরঘাটের ঘটনা নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দল এই ঘটনা সমর্থন করবে না। কে বা কারা এটা করেছে, তাদের খোঁজ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে কৈলাশ বিজয়বর্গীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে তপন বিধানসভার বিজেপি বিধায়ক…

Read More