১০০ বছর পুরনো অঙ্ক, দিব্যার উত্তরে অবাক বিজ্ঞানমহল! মিলল বিদ্যুৎ তৈরির উন্নত পথ
Divya Tyagi: দীর্ঘ ১০০ বছর ধরে একটি অঙ্কের ভিত্তিতেই চলত বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। সারা বিশ্বের এই চিত্রে এবার আনতে চলেছে এক ভারতীয় বংশোদ্ভুত তরুণী। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এই পড়ুয়া আদতে একজন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। গ্লোর্তের এরোডায়নামিক ধাঁধার সমাধান করেছেন মার্কিননিবাসী দিব্যা। তাঁর সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে উইন্ড এনার্জি সায়েন্স জার্নালে। বিশেষজ্ঞমহলের মতে, এই সমাধান বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের গোটা ছবিই বদলে দিতে পারে। সারা বিশ্বে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের নতুন অধ্যায় শুরু হতে পারে দিব্যার সমাধান পথটি…

