‘মহিলা বলে কোনও কিছুর সঙ্গে আপস করি না’! ক্যামেরার সামনে ফিরেই সরব ঐশ্বর্য
ফের একবার স্বমহিমায় ফিরলেন ‘রাই সুন্দরী’ ঐশ্বর্য। বহুদিন ধরে সিনেমার পর্দায় দেখা যায়নি ঐশ্বর্যকে। তবে ল’রিয়ালের বিজ্ঞাপনে প্রতিবছরই দেখা যায় তাঁকে। এবারও সেভাবেই সামনে এলেন। হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের নতুন প্রোমো ভিডিওতে অভিনেতাকে বরাবরের মতোই অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তবে এখানেও কিছু নেটিজেন তাঁকে ট্রোল করতে ছাড়েননি। ল’রিয়ালের বিজ্ঞাপন বিজ্ঞাপনে ঐশ্বর্যকে বলতে শোনা যায়, তিনি এই ব্র্যান্ডের সঙ্গে বহু বছর ধরে একইভাবে রয়েছেন। ঐশ্বর্য বলেন, ‘আজকের দিনের নারী হিসাবে আমি কোনও আপস করি না। আমার কাছে বৃদ্ধি মানে ক্রমাগত বিকশিত হওয়া,…

