মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
হেফাজতে যাওয়ার আগে ভিডিও বার্তা রেকর্ড করে গিয়েছিলেন বলেই দাবি। সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার অনুপস্থিতিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অজিঙ্ক্য শিন্ডের কাঁধে তুলে দেন অভিজিৎ দীপকে। তাতেই রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন অজিঙ্ক্য। তিনি কে, রাজনীতি, আন্দোলনে কী অভিজ্ঞতা, জানতে উদগ্রীব হয়ে উঠেছেন সকলে। তবে লুটিয়েন্স দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে, অজিঙ্ক্য হঠাৎ করে CJP-র মুখ হয়ে উঠলেও, রাজনীতির পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাঁর। আদতে মহারাষ্ট্রের আলিবাগের বাসিন্দা ৩৫ বছর বয়সি অজিঙ্ক্য। তিনি আম আদমি…

