জরুরি অবস্থা জারি হতেই টানটান নাটক! গৃহবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আটক শীর্ষ নেতৃত্ব
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এর পরই পিটিআই-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরকে গৃহবন্দি এবং সোহেল আফ্রিদি-সহ শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এক নতুন মোড়। গত রবিবার খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সুপারিশে এই পদক্ষেপ করা হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রদেশটির প্রাক্তন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ…

)