ম্যাকবুক প্রো জালিয়াতি! লাখ টাকার ল্যাপটপের বদলে অ্যামাজন দিল পশুখাদ্য!
#নয়াদিল্লি: কিনতে চেয়েছিলেন অ্যাপল ম্যাকবুক প্রো। বিশ্বের জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন পৌঁছেও দিয়েছিল পার্সেল। কিন্তু ভিতরে যা ছিল তা দেখে হতবাক গ্রাহক। যু্ক্তরাজ্যের ডার্বিশায়ারের এক বাসিন্দা অ্যামাজনে অর্ডার করেছিলেন ম্যাকবুক প্রো। কিন্তু দামি ল্যাপটপের বদলে তিনি হাতে পেয়েছেন পশুখাদ্য। পাঁচ পাউন্ড পশুখাদ্য পাঠানো হয়েছে তাঁকে, এমনই অভিযোগ। তবে, অ্যাপল-এর পণ্যের অর্ডার করে ভুল জিনিস হাতে পাওয়ার অভিযোগ এই প্রথম নয়। সারা বিশ্বেই এমন অনেক ঘটনার নজির রয়েছে। ভারতের একজন নাগরিকও একবার ফ্লিপকার্ট থেকে আইফোন অর্ডার করেছিলেন। কিন্তু তিনি দাবি…

