Amit Shah-Ritwick Chakraborty: “দেখলাম ভাই, অমিত বলে একজন মন্ত্রী….পুরো লেবড়ে গেছে”, অমিত শাহের উচ্চারণ নিয়ে কটাক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর
ঋত্বিকের এই পোস্টে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে৷ এভাবে কোনও সিরিয়াস ইস্যুতে তিনি বারবার কৌতুকের মোড়কে বিঁধতে পারেন৷ এর জন্য তাঁর পোস্টগুলো অত্যন্ত নজরকাড়া৷ এবারও তার অন্যথা হল না৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার গৌরবোজ্জ্বল সংস্কৃতি এবং বাংলা ইতিহাসকে হাতিয়ার করে ভোট ময়দানে প্রচার করছেন বিজেপি নেতা-মন্ত্রীরা৷ অনেক সময় বাংলা ভাষা বা উচ্চারণ করতে গিয়ে চলে আসছে হিন্দি ভাষার প্রভাব বা কখনও ভুল নাম বলে বিভ্রান্তি তৈরি হচ্ছে৷ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রচারে এমনই ভুল ধরা পড়ল৷ সোমবার…

