Zee 24 Ghanta Ananya Samman 2026: স্নানের ঘরে বাষ্পে ভাসিয়েছে শ্রোতাকে! নিজের দুঃখকে কাছিমের মতো গুটিগুটি পায়ে হাঁটিয়ে অনন্য সম্মানের মুকুট ইমন চক্রবর্তীর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরে আবারও ফিরে এল সেই দিনটা। একটা দিন, যখন খবরের গতি একটু থামে, আর মানুষের গল্প একটু ধীরে, একটু গভীরভাবে শোনা যায়। জি ২৪ ঘণ্টা-র ‘অনন্য সম্মান ২০২৬’ সেইসব মানুষদের জন্য, যাঁরা প্রচারের কেন্দ্রে নন, অথচ সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন নীরবে। কেউ ভোরবেলায় হাসপাতালে ঢোকেন, রাত গভীর করে ফেরেন। কেউ সংস্কৃতির চর্চায় নিজের জীবনটাকেই সঁপে দিয়েছেন। কেউ সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এই সন্ধ্যা তাঁদের নাম উচ্চারণের। এই সন্ধ্যা…

