একজন রূপান্তরকামী কেন ক্রিকেট খেলবে? ‘রিডিকিউলাস’! বাঙ্গারতনয়া অনয়াকে ছিঁড়ে খেলেন কিংবদন্তি
একজন রূপান্তরকামীকে কীভাবে ক্রিকেট খেলার ছাড়পত্র দেওয়া হল? ‘রিডিকিউলাস’ বলেই বাঙ্গারতনয়া অনয়াকে ছিঁড়ে খেলেন কিংবদন্তি জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন তিনেক আগেই অনয়া বাঙ্গার জানিয়েছেন যে, আগামী বছর মার্চ মাস থেকেই তিনি অস্ট্রেলিয়ায় এলিট পর্যায়ের নারী ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে ফেলবেন। এর ফলে উইমেনস বিগ ব্যাশ লিগে খেলার পথও খুলে যাচ্ছে তাঁর। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়ার আগে নাম ছিল আরিয়ান। তিনি পুরুষ হয়েই জন্মেছিলেন। ২০২১ সালে জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি (লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচার) সম্পন্ন…

)