রিচের মোহে বুঁদ! ক্রিয়েটরদের লোভের হাত থেকে রেহাই পাচ্ছে না পশুরাও
পশুপ্রেমীদের গ্রুপে পশু নির্যাতনের ভিডিয়ো। ব্যাপারটা আপাতভাবে বিপরীত ঘটনা বলে মনে হলেও আদতে এমনটা ঘটছে বেশ কিছু কারণে। পশুপ্রেমীদের প্রায়ই খবর রাখতে হয় কোথায় কোথায় পশু নির্যাতন হচ্ছে। সেই সুযোগেরই অপব্যবহার শুরু হয়েছে নেটদুনিয়ায়। কয়েকজন নেট ইনফ্লুয়েন্সার তথা ক্রিয়েটর এই ধরনের ভিডিয়ো বেশি বেশি করে জোগাড করছেন ও পোস্ট করছেন। উদ্দেশ্য একটাই – রিচ! নারকীয় দৃশ্য স্ক্রোল করলেই সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োর কোনওটায় দেখা যাচ্ছে আহত কুকুর ছটফট করছে, আবার কোনওটায় দেখা যাচ্ছে একটি হস্তিশাবককে উলটো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে…


